শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’তে যুক্ত হতে যাচ্ছেন ফারজানা আফরোজ। তিনি টকশো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত হলেও এ পরিচয় অস্বীকার করেছেন রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলটির রাজনৈতিক পর্ষদের দুই সদস্য স্টার নিউজকে জানান, ফারজানা আফরোজ এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তিতে যুক্ত হচ্ছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁর দলে যোগ দেওয়ার কথা রয়েছে।

তবে ফারজানা আফরোজের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই নারীর ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, ওই নারী তাঁর স্ত্রী নন। একই পোস্টে ওই নারীর অতীত পরিচয় ও কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রনি। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব, নারী অধিকারের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তারিত বিবৃতিতে তিনি দলত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গোলাম মাওলা রনি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’তে যুক্ত হতে যাচ্ছেন ফারজানা আফরোজ। তিনি টকশো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত হলেও এ পরিচয় অস্বীকার করেছেন রনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।দলটির রাজনৈতিক পর্ষদের দুই সদস্য স্টার নিউজকে জানান, ফারজানা আফরোজ এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তিতে যুক্ত হচ্ছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁর দলে যোগ দেওয়ার কথা রয়েছে।তবে ফারজানা আফরোজের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ওই নারীর ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, ওই নারী তাঁর স্ত্রী নন। একই পোস্টে ওই নারীর অতীত পরিচয় ও কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেন রনি। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব, নারী অধিকারের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তারিত বিবৃতিতে তিনি দলত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত