শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

স্বৈরাচার আ. লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচার আ. লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগ্রহীত

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার বিরোধিতা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা হত্যাকাণ্ড, গণহত্যা, জুলুম ও নির্যাতনের সঙ্গে জড়িত, অথচ নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পর দেশ ছেড়ে পালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা এবং মসজিদে রক্তপাতের ঘটনাও তাদের শাসনামলে ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এসব কারণে আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিভক্তি থাকতে পারে। তবে দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকানোর বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, একটি পক্ষ আন্দোলনের নামে দেশে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ তৈরি করতে চায়।

অন্য একটি রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, তারা ইসলামের কথা বলে রাজনীতি করলেও শরিয়াহ আইন প্রতিষ্ঠার পক্ষে নয়। তাদের মধ্যে ইসলামী মূল্যবোধের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ সংবিধান থেকে ইসলামী মূল্যবোধসম্পন্ন যেসব বিষয় বাদ দিয়েছিল, সেগুলো পুনরায় সংযোজন করা হবে। পাশাপাশি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং ‘বিসমিল্লাহ’ পুনঃস্থাপনের কথাও জানান তিনি।

বিষয় : সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


স্বৈরাচার আ. লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার বিরোধিতা করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা হত্যাকাণ্ড, গণহত্যা, জুলুম ও নির্যাতনের সঙ্গে জড়িত, অথচ নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পর দেশ ছেড়ে পালিয়েছে। শাপলা চত্বরে আলেমদের হত্যা এবং মসজিদে রক্তপাতের ঘটনাও তাদের শাসনামলে ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এসব কারণে আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিভক্তি থাকতে পারে। তবে দেশে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকানোর বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, একটি পক্ষ আন্দোলনের নামে দেশে ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পথ তৈরি করতে চায়।অন্য একটি রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, তারা ইসলামের কথা বলে রাজনীতি করলেও শরিয়াহ আইন প্রতিষ্ঠার পক্ষে নয়। তাদের মধ্যে ইসলামী মূল্যবোধের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। আওয়ামী লীগ সংবিধান থেকে ইসলামী মূল্যবোধসম্পন্ন যেসব বিষয় বাদ দিয়েছিল, সেগুলো পুনরায় সংযোজন করা হবে। পাশাপাশি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং ‘বিসমিল্লাহ’ পুনঃস্থাপনের কথাও জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত