চাঁদপুরের হাইমচর উপজেলার আসন্ন স্থানীয় নির্বাচনে, ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে বিএনপির দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে যাঁরা বর্তমানে কোনো পদ-পদবিতে রয়েছেন, তাঁদের আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পদত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
আজ রবিবার (০১) নভেম্বর হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনার বিষয়টি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে দলীয় প্রার্থী হওয়ার জন্য যাঁরা বায়োডাটা জমা দিয়েছেন, তাঁদের মধ্যে যাদের পদ-পদবিতে রয়েছে ওই ব্যক্তিদের আগামী ৫ নভেম্বরের নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে