চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের বরাদ্দের আওতায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের আবাসন ও আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা প্রদানের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিষয় : চাঁদপুর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে