চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৫ গ্রাম গাঁজাসহ নূরু রাঢ়ী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
গত শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডার পুল বাজার থেকে ণ্ডামারাগামী সড়কের নূরের হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নূরু রাঢ়ী হাইমচর উপজেলার ৫নং ওয়ার্ডের গণ্ডামারা (রাঢ়ী বাড়ী) এলাকার হাতেম রাঢ়ী ও ছকিনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই/নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরু রাঢ়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (এফআইআর নং-০১, তাং- ০৪/১০/২০২৬ খ্রিঃ; জি আর নং-২৬৩) রুজু করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে