মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

কচুয়ায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছাত্রলীগের বর্বোরচিত হামলার প্রতিবাদে আশরাফপুর ইউনিয়ন জামায়াতের বিক্ষোভ মিছিল।

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আশরাফপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের দায়ী করেছেন স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

অভিযোগ অনুযায়ী, হামলায় ছাত্রশিবিরের কচুয়া দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি মনজুরুল আলম, কচুয়া শহর শাখার সাবেক সভাপতি মো. শাহ পরান, ছাত্রশিবির নেতা সাব্বির আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার প্রতিবাদে সোমবার বাদ আসর আশরাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আশরাফপুর পূর্ব বাজার প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশরাফপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি শাহজালাল চৌধুরী সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কচুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি শরীফ উল্লাহ পাঠান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা, নির্যাতন কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।

এদিকে, হামলার ঘটনায় আহত মো. শাহ পরান (২৯) বাদী হয়ে কচুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা, মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিষয় : বিক্ষোভ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


কচুয়ায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।এর আগে রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আশরাফপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের দায়ী করেছেন স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।অভিযোগ অনুযায়ী, হামলায় ছাত্রশিবিরের কচুয়া দক্ষিণ শাখার সাবেক সেক্রেটারি মনজুরুল আলম, কচুয়া শহর শাখার সাবেক সভাপতি মো. শাহ পরান, ছাত্রশিবির নেতা সাব্বির আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।হামলার প্রতিবাদে সোমবার বাদ আসর আশরাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আশরাফপুর পূর্ব বাজার প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।আশরাফপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি শাহজালাল চৌধুরী সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কচুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি শরীফ উল্লাহ পাঠান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা, নির্যাতন কিংবা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।এদিকে, হামলার ঘটনায় আহত মো. শাহ পরান (২৯) বাদী হয়ে কচুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা, মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত