বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

মোঃ আক্তার হোসেন

মোঃ আক্তার হোসেন

উপজেলা প্রতিনিধি


১৩ বছরের স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ ৩০ বছরের যুবকের বিরুদ্ধে

চাঁদপুরের হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার মাঝ পথ থেকে জান্নাতুল ফেরদৌস মীম (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীর মা আকলিমা বেগম (৫০)।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের মধ্যচর ভাঙ্গা গ্রামের জনতা বাজার থেকে ক্লিনিকের মোড় পর্যন্ত এই সড়কে ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস মীম ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মো. মাছুম গাজী (৩০) দীর্ঘদিন ধরে মীমকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন তার মা। এতে রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়।আকলিমা বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে বিদ্যালয়ের সামনে থেকে মাছুম গাজী তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় অন্য চার অভিযুক্ত সহযোগিতা ও যোগসাজশ করেন। ঘটনার পর অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশ, গুম এবং নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।জমিনে গিয়ে দেখা যায়, মেয়ে এবং ছেলের বাড়ি একই পথে এবং প্রায় ১০০ মিটারের মধ্যে তাদের দুজনের বসত বাড়ি। অভিযুক্ত মাছুম বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন, এবং ইতিপূর্বে  তিনি প্রবাসে ছিলেন। শিক্ষার্থীর মা আকলিমা বেগম জানান, আজকে দুদিন যাবত আমার মেয়ে নিখোঁজ। আমি চাই দ্রুত প্রশাসন আমার মেয়েকে উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিক। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না পেয়ে হাইমচর থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান আকলিমা বেগম।অভিযোগে অভিযুক্ত অন্যরা হলেন ফজলুল সরদার (৪৫), মো. দুলাল গাজী (৬০), রাজিয়া বেগম (৩৫) ও লাকী বেগম (২৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার মধ্যচর ভাঙ্গা এলাকায়।এ বিষয়ে হাইমচর থানার অভিযোগটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, অভিযোগ পাওয়ার পর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেয়ে ও ছেলের উভয় পরিবারের সঙ্গে কথা বলেছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ছাত্রী ও অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ছাত্রী ও যুবকের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন। তাঁদের অবস্থান শনাক্ত করে খোঁজার চেষ্টা চলছে বলেও জানানো হয়।তবে ১৩ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া, নাকি স্বেচ্ছায় যাওয়ার ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও উদ্ধারের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

১৩ বছরের স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ ৩০ বছরের যুবকের বিরুদ্ধে