শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে পৃথক অভিযানে ইয়াবা ও মাদক সেবনের অভিযোগে ৪জনকে গ্রেফতার।

হাইমচরে পৃথক অভিযানে ইয়াবা ও মাদক সেবনের অভিযোগে ৪জনকে গ্রেফতার।

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে তিনটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর মধ্যে ১১০ পিস ইয়াবাসহ একজন, ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অপরাধে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে হাইমচর থানা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের পেদাকান্দি এলাকায় দাদন পেদার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে ছোটন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছোটন মিয়া পেদাকান্দি গ্রামের মোশারফ পেদা ও রাশিদা বেগমের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৭। ২৯ অক্টোবর তাঁকে আদালতে পাঠানো হয়।

 এর আগে ২৮ অক্টোবর রাত ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ আলগী এলাকায় বর্ডারপুল থেকে রামপুর বাজারগামী পাকা সড়কের মাথায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া ইউনিয়নের চরদুখিয়া গ্রামের মৃত অলি আহম্মদ মিজির ছেলে মো. ইমরান মিজি (২১) এবং বিষকাটালী গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে মো. রাকিব হোসেন (২৫)।

হাইমচর থানার এসআই আমিনুর রাহিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬।

অন্যদিকে, উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের প্রধানীয়া কান্দি নদীর পাড়ে নিজ বসতঘর থেকে মো. মনির হোসেন প্রধানীয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগ আনা হয়েছে।

হাইমচর থানার এএসআই হান্নান উদ্দিনের নেতৃত্বে পুলিশ তাঁকে আটক করে। পরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষার পর প্রতিবেদনে অ্যামফেটামিন (AMP) ও মেথামফেটামিন (MET)—উভয় ক্ষেত্রেই পজিটিভ ফল আসে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ও ২৫ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪৮, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। পরে তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।

হাইমচর থানা পুলিশ জানিয়েছে, তিনটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিষয় : পুলিশ অভিযান বাংলাদেশ পুলিশ মাদক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


হাইমচরে পৃথক অভিযানে ইয়াবা ও মাদক সেবনের অভিযোগে ৪জনকে গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে তিনটি ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর মধ্যে ১১০ পিস ইয়াবাসহ একজন, ৪ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অপরাধে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে হাইমচর থানা পুলিশের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।পুলিশের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের পেদাকান্দি এলাকায় দাদন পেদার বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে ছোটন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ছোটন মিয়া পেদাকান্দি গ্রামের মোশারফ পেদা ও রাশিদা বেগমের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৭। ২৯ অক্টোবর তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে ২৮ অক্টোবর রাত ১০টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ আলগী এলাকায় বর্ডারপুল থেকে রামপুর বাজারগামী পাকা সড়কের মাথায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া ইউনিয়নের চরদুখিয়া গ্রামের মৃত অলি আহম্মদ মিজির ছেলে মো. ইমরান মিজি (২১) এবং বিষকাটালী গ্রামের বিল্লাল খন্দকারের ছেলে মো. রাকিব হোসেন (২৫)।হাইমচর থানার এসআই আমিনুর রাহিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬।অন্যদিকে, উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের প্রধানীয়া কান্দি নদীর পাড়ে নিজ বসতঘর থেকে মো. মনির হোসেন প্রধানীয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মদ ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগ আনা হয়েছে।হাইমচর থানার এএসআই হান্নান উদ্দিনের নেতৃত্বে পুলিশ তাঁকে আটক করে। পরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরীক্ষার পর প্রতিবেদনে অ্যামফেটামিন (AMP) ও মেথামফেটামিন (MET)—উভয় ক্ষেত্রেই পজিটিভ ফল আসে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৬ ও ২৫ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪৮, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। পরে তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।হাইমচর থানা পুলিশ জানিয়েছে, তিনটি পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত