মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাতিয়ায় স্পিডবোটে মিলল ৪ কেজি গাঁজা, আটক ১

হাতিয়ায় স্পিডবোটে মিলল ৪ কেজি গাঁজা, আটক ১
হাতিয়ায় স্পিডবোটে মিলল ৪ কেজি গাঁজা, আটক ১

নোয়াখালীর হাতিয়ায় স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জুয়েল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাতিয়া থানার চেয়ারম্যান ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে আটক করা হয়।

আটক জুয়েল রানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. আলী মিয়া।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নোয়াখালী আটক অভিযান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


হাতিয়ায় স্পিডবোটে মিলল ৪ কেজি গাঁজা, আটক ১

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর হাতিয়ায় স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জুয়েল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাতিয়া থানার চেয়ারম্যান ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে আটক করা হয়।আটক জুয়েল রানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. আলী মিয়া।কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত