শনিবার, ০৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এএফসি চ্যালেঞ্জ লীগে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। এএফসি চ্যালেঞ্জ লীগের কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লীগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি।আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ০৮:০০ ঘটিকায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সকাল ১১:৩০ ঘটিকায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৩৩ সদস্যের বাংলাদেশ পুলিশ ফুটবল দল ঢাকা ত্যাগ করে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন দলের সদস্যদের বিদায় জানান এবং আন্তর্জাতিক আসরে সাফল্য কামনা করেন। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এ অর্জন দেশের ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব