রোববার, ২৩ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরাহ শেষে তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেন আসিফ মাহমুদ। শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে তার ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এনসিপির এই মুখপাত্র। তার সঙ্গে দলটির আরও কয়েকজন নেতা রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

ওমরাহ পালন শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।

বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয় : আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৩ আগস্ট ২০২৬


স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরাহ শেষে তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেন আসিফ মাহমুদ। শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে তার ওমরাহ পালনের বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এনসিপির এই মুখপাত্র। তার সঙ্গে দলটির আরও কয়েকজন নেতা রয়েছেন।সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।ওমরাহ পালন শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।বর্তমানে তিনি পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত