শনিবার, ২৭ জুন ২০২৬
The Dhaka News Bangla

ঘানার আলোচিত সেই তান্ত্রিক জানালেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

ঘানার আলোচিত সেই তান্ত্রিক জানালেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন
ঘানার আলোচিত তান্ত্রিক । ছবি: সংগ্রহীত

ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসাম। সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর জাদু করার দাবি করে আলোচনায় আসা এই 'উইচ ডাক্তার' এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

নানা কোয়াকু বনসামের দাবি, ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালই এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তার ভাষ্য, ফুটবল মাঠের বাইরেই এই ফলাফল ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেন, "এই বিশ্বকাপ পর্তুগাল এবং রোনালদোর জন্য। তারাই জিতবে। পর্তুগাল আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই টুর্নামেন্ট জিতে গেছে। রোনালদো আত্মবিশ্বাসী হতে পারেন, কারণ তার মুহূর্ত এসে গেছে।"

বনসামের এই দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, অতীতেও তিনি মাঠের ফলাফলের সঙ্গে আধ্যাত্মিক শক্তির সম্পর্ক থাকার দাবি করেছেন। সম্প্রতি ইংল্যান্ড-ঘানা বিশ্বকাপ ম্যাচের আগে তিনি হ্যারি কেনকে লক্ষ্য করে আধ্যাত্মিক শক্তি প্রয়োগের কথা বলেন। ওই ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করে এবং কেনও গোল করতে পারেননি।

ম্যাচের আগে বনসাম বলেছিলেন, "আগেও দেখিয়েছি আমি কী করতে পারি। তাই তাকে (হ্যারি কেন) থামাতে আমাকে কী করতে হবে, তা আমি জানি।"

ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর তিনি আবারও শিরোনামে আসেন। তবে পরে হ্যারি কেনকে নিয়ে নিজের অবস্থান কিছুটা নরম করেন। তিনি বলেন, "হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম শিগগিরই হ্যারি কেনের নামে রাখব।"

নানা কোয়াকু বনসাম ঘানার অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি তিনটি উপাসনালয় পরিচালনা করেন এবং নিজেকে একজন আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তার দাবি, আধ্যাত্মিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির মাধ্যমে তিনি মানুষকে সহায়তা করেন।

এর আগেও, ২০১৪ বিশ্বকাপে তিনি আলোচনায় এসেছিলেন। সে সময় দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের পেছনে তার ভূমিকা ছিল। তার ভাষ্য ছিল, তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে রোনালদোকে ম্যাচের বাইরে রাখতে চেয়েছিলেন।


বিষয় : বিশ্বচ্যাম্পিয়ন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৭ জুন ২০২৬


ঘানার আলোচিত সেই তান্ত্রিক জানালেন কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image
ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ঘানার বিতর্কিত আধ্যাত্মিক সাধক নানা কোয়াকু বনসাম। সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর জাদু করার দাবি করে আলোচনায় আসা এই 'উইচ ডাক্তার' এবার ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।নানা কোয়াকু বনসামের দাবি, ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগালই এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তার ভাষ্য, ফুটবল মাঠের বাইরেই এই ফলাফল ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে।বিভিন্ন গণমাধ্যমে তিনি বলেন, "এই বিশ্বকাপ পর্তুগাল এবং রোনালদোর জন্য। তারাই জিতবে। পর্তুগাল আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই টুর্নামেন্ট জিতে গেছে। রোনালদো আত্মবিশ্বাসী হতে পারেন, কারণ তার মুহূর্ত এসে গেছে।"বনসামের এই দাবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, অতীতেও তিনি মাঠের ফলাফলের সঙ্গে আধ্যাত্মিক শক্তির সম্পর্ক থাকার দাবি করেছেন। সম্প্রতি ইংল্যান্ড-ঘানা বিশ্বকাপ ম্যাচের আগে তিনি হ্যারি কেনকে লক্ষ্য করে আধ্যাত্মিক শক্তি প্রয়োগের কথা বলেন। ওই ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করে এবং কেনও গোল করতে পারেননি।ম্যাচের আগে বনসাম বলেছিলেন, "আগেও দেখিয়েছি আমি কী করতে পারি। তাই তাকে (হ্যারি কেন) থামাতে আমাকে কী করতে হবে, তা আমি জানি।"ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর তিনি আবারও শিরোনামে আসেন। তবে পরে হ্যারি কেনকে নিয়ে নিজের অবস্থান কিছুটা নরম করেন। তিনি বলেন, "হ্যারি কেন আমার শত্রু নয়। আমার একটি সন্তান আছে, যার নাম শিগগিরই হ্যারি কেনের নামে রাখব।"নানা কোয়াকু বনসাম ঘানার অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি তিনটি উপাসনালয় পরিচালনা করেন এবং নিজেকে একজন আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তার দাবি, আধ্যাত্মিক নির্দেশনা ও ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির মাধ্যমে তিনি মানুষকে সহায়তা করেন।এর আগেও, ২০১৪ বিশ্বকাপে তিনি আলোচনায় এসেছিলেন। সে সময় দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর চোটের পেছনে তার ভূমিকা ছিল। তার ভাষ্য ছিল, তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে রোনালদোকে ম্যাচের বাইরে রাখতে চেয়েছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত