শুক্রবার, ১০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানী

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানী

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় ৩-২ গোলের পরাজয় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) আনুষ্ঠানিক প্রতিবাদের পর এবার এই আলোচনায় যুক্ত হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। তিনি সরাসরি মন্তব্য করেছেন, ম্যাচটিতে মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে।

গত মঙ্গলবারের ওই ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের একাধিক সিদ্ধান্ত এবং ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। ইএফএ ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরদিনই নিউইয়র্কের মেয়রের এই মন্তব্য এলো ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের মোস্তফা জিকো একটি অনবদ্য গোল করলেও ভিএআর রিভিউতে দেখা যায়, গোলের ঠিক ২০ সেকেন্ড আগে একটি ফাউল হয়েছিল। এই কারণ দেখিয়ে রেফারি গোলটি বাতিল করে দেন। এরপর ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

বুধবার নিউইয়র্কে যানজট নিরসন ও দ্রুত বাস সেবা সংক্রান্ত এক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে হঠাৎই বিশ্বকাপের এই বিতর্কিত ম্যাচের প্রসঙ্গ তুলে আনেন মেয়র জোহরান মামদানী। তিনি বলেন, নতুন বাস সেবার কারণে যাত্রীদের যে সময় বাঁচবে, তা তারা পরিবারকে দিতে পারবেন। এরপর রসিকতা ও ক্ষোভ মিশ্রিত সুরে যোগ করেন, এর মানে হলো বন্ধুদের সঙ্গে বসে এই বিষয়ে একমত হওয়ার সময়ও পাওয়া যাবে যেমিশরের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তাদের ডাকাতি করে হারানো হয়েছে।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেফারিং ও ভিএআর সিস্টেমের ত্রুটিপূর্ণ ব্যবহারের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় ইএফএ। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিশ্বকাপের মতো বড় মঞ্চের সততা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা চুপ থাকতে পারে না।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের এক তারকা ফুটবলার ক্রীড়া মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচটি ‘ফিক্সড’ বা পাতানো ছিল বলে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, পেনাল্টি ও বৈধ গোল বাতিল করানোর জন্য আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় ৩-২ গোলের পরাজয় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে। মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) আনুষ্ঠানিক প্রতিবাদের পর এবার এই আলোচনায় যুক্ত হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। তিনি সরাসরি মন্তব্য করেছেন, ম্যাচটিতে মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে।গত মঙ্গলবারের ওই ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের একাধিক সিদ্ধান্ত এবং ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। ইএফএ ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরদিনই নিউইয়র্কের মেয়রের এই মন্তব্য এলো ।ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের মোস্তফা জিকো একটি অনবদ্য গোল করলেও ভিএআর রিভিউতে দেখা যায়, গোলের ঠিক ২০ সেকেন্ড আগে একটি ফাউল হয়েছিল। এই কারণ দেখিয়ে রেফারি গোলটি বাতিল করে দেন। এরপর ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।বুধবার নিউইয়র্কে যানজট নিরসন ও দ্রুত বাস সেবা সংক্রান্ত এক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে হঠাৎই বিশ্বকাপের এই বিতর্কিত ম্যাচের প্রসঙ্গ তুলে আনেন মেয়র জোহরান মামদানী। তিনি বলেন, নতুন বাস সেবার কারণে যাত্রীদের যে সময় বাঁচবে, তা তারা পরিবারকে দিতে পারবেন। এরপর রসিকতা ও ক্ষোভ মিশ্রিত সুরে যোগ করেন, এর মানে হলো বন্ধুদের সঙ্গে বসে এই বিষয়ে একমত হওয়ার সময়ও পাওয়া যাবে যেমিশরের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তাদের ডাকাতি করে হারানো হয়েছে।ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেফারিং ও ভিএআর সিস্টেমের ত্রুটিপূর্ণ ব্যবহারের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় ইএফএ। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিশ্বকাপের মতো বড় মঞ্চের সততা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা চুপ থাকতে পারে না।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের এক তারকা ফুটবলার ক্রীড়া মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচটি ‘ফিক্সড’ বা পাতানো ছিল বলে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, পেনাল্টি ও বৈধ গোল বাতিল করানোর জন্য আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত