বুধবার, ২৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

ফুটবল ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দেশের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এতদিন ১৯৬৬ বিশ্বকাপে করা ৯ গোল নিয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন ইউসেবিও।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে ইউসেবিওর রেকর্ডে ভাগ বসান রোনালদো। এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে গোলসংখ্যা ১০-এ পৌঁছে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বিশ্বকাপে রোনালদোর গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরে। সেবার ইরানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে গোলের দেখা পান তিনি। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উত্তর কোরিয়া, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানা এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ গোল করেন রোনালদো।

২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। সেই গোলের মাধ্যমে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান রোনালদো। আর ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন পর্তুগিজ অধিনায়ক।

সবমিলিয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে ১০ গোল করে এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে দখলে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৪ জুন ২০২৬


বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image
ফুটবল ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এককভাবে নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দেশের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এতদিন ১৯৬৬ বিশ্বকাপে করা ৯ গোল নিয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন ইউসেবিও।উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে ইউসেবিওর রেকর্ডে ভাগ বসান রোনালদো। এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে গোলসংখ্যা ১০-এ পৌঁছে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।বিশ্বকাপে রোনালদোর গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত আসরে। সেবার ইরানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে গোলের দেখা পান তিনি। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উত্তর কোরিয়া, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ঘানা এবং ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ গোল করেন রোনালদো।২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। সেই গোলের মাধ্যমে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নাম লেখান রোনালদো। আর ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের সেই কীর্তিকে আরও সমৃদ্ধ করলেন পর্তুগিজ অধিনায়ক।সবমিলিয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে ১০ গোল করে এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে দখলে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত