সোমবার, ২২ জুন ২০২৬
The Dhaka News Bangla

সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী কর্তৃক 'হয়রানিমূলক' মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী কর্তৃক 'হয়রানিমূলক' মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা | ছবি: আক্তার হোসেন

বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে হাইমচর প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এবং ঢাকা জার্নাল-এর জেলা প্রতিনিধি শিমুল অধিকারী সুমনসহ অন্যারা।

​মানববন্ধনে প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেন- "দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদকসহ যে চারজন গণমাধ্যমকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে, আমরা অবিলম্বে তা প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা সংবাদপত্রের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সম্মুখে তুলে ধরা হয়। তেমনি সরকার ও জনস্বার্থে কোন সমস্যা থাকলে সে গুলোও সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে তুলে ধরে।এ এক্ষেত্রে সাংবাদিকদের  নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিক সুরক্ষায় সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 

ঢাকা জার্নাল প্রতিনিধি বলেন- "মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার নিজ এলাকায় ছেলে ও ভাতিজার নামে তিনটি ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। এবং তার দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করিয়েছেন।"এই মাদক ব্যবসায়ী কে দিয়ে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্র ও জনগণের পক্ষ নেয়।সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজে যত ধরনের অপকর্ম দুর্নীতি আছে আমরা তা সমাজ ও রাষ্ট্রের সামনে তুলে ধরি।

 যারা এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ সংবাদ মাধ্যমকে চেপে রাখতে চায় আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই সংবাদ মাধ্যমকে চেপে রাখার সময় এখন আর নয়,এখন ডিজিটাল মাল্টিমিডিয়া যৌগ এই বর্তমান সময়ে একজন প্রতিমন্ত্রী হলেও সংবাদ চাপিয়ে রাখা সম্ভব নয় গণমাধ্যমের কন্ঠ রোধ করা সম্ভব নয়। আমরা এই মামলা প্রত্যাহারের জন্য তীব্র দাবি জানাচ্ছি এবং এ “মীর শাহে আলমের যে অপকর্ম রয়েছে ক্ষমতার অপব্যবহার করে আমরা সেই সব দুর্নীতির তদন্ত করে তা রাষ্ট্রের কাছে প্রকাশ করার প্রত্যাশা করছি”।

 এ সনয় ​প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ রাসেল, দৈনিক মেঘনা বার্তার- মাজহারুল ইসলাম সৈকত, চাঁদপুর সংবাদ-এর নাছির আহমেদ সোহেল, দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সাইফুল ইসলাম আফনান এবং দ্যা ঢাকা নিউজ-এর প্রতিনিধি আক্তার আহমেদ খাঁনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় “দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের” প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন- সাংবাদিকরা সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরে তেমনি জনগণের যে সমস্যা গুলো রয়েছে তা সরকারের নজরে আনার জন্য আমরা সংবাদ প্রকাশ করে থাকে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে অনুরোধ অগ্রযাত্রা প্রতিদিনের যে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা যেন দ্রুত প্রত্যাহার  করা হয়। এবং সুস্থ তদন্ত করে বিচার করা হয়। সাংবাদিকরা তাদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। 

মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয় : বিএনপি মামলা চাঁদপুর প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২২ জুন ২০২৬


সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিমন্ত্রী কর্তৃক 'হয়রানিমূলক' মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।​আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে হাইমচর প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এবং ঢাকা জার্নাল-এর জেলা প্রতিনিধি শিমুল অধিকারী সুমনসহ অন্যারা।​মানববন্ধনে প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেন- "দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদকসহ যে চারজন গণমাধ্যমকর্মীর নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে, আমরা অবিলম্বে তা প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা সংবাদপত্রের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সম্মুখে তুলে ধরা হয়। তেমনি সরকার ও জনস্বার্থে কোন সমস্যা থাকলে সে গুলোও সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে তুলে ধরে।এ এক্ষেত্রে সাংবাদিকদের  নিরাপত্তা নিশ্চিত করা সাংবাদিক সুরক্ষায় সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা জার্নাল প্রতিনিধি বলেন- "মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে তার নিজ এলাকায় ছেলে ও ভাতিজার নামে তিনটি ইউনিয়ন পরিষদের নামকরণ করেছেন। এবং তার দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করিয়েছেন।"এই মাদক ব্যবসায়ী কে দিয়ে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।তিনি আরো বলেন, সাংবাদিকরা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্র ও জনগণের পক্ষ নেয়।সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজে যত ধরনের অপকর্ম দুর্নীতি আছে আমরা তা সমাজ ও রাষ্ট্রের সামনে তুলে ধরি। যারা এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ সংবাদ মাধ্যমকে চেপে রাখতে চায় আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই সংবাদ মাধ্যমকে চেপে রাখার সময় এখন আর নয়,এখন ডিজিটাল মাল্টিমিডিয়া যৌগ এই বর্তমান সময়ে একজন প্রতিমন্ত্রী হলেও সংবাদ চাপিয়ে রাখা সম্ভব নয় গণমাধ্যমের কন্ঠ রোধ করা সম্ভব নয়। আমরা এই মামলা প্রত্যাহারের জন্য তীব্র দাবি জানাচ্ছি এবং এ “মীর শাহে আলমের যে অপকর্ম রয়েছে ক্ষমতার অপব্যবহার করে আমরা সেই সব দুর্নীতির তদন্ত করে তা রাষ্ট্রের কাছে প্রকাশ করার প্রত্যাশা করছি”। এ সনয় ​প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদ-এর প্রতিনিধি আবুল কালাম আজাদ রাসেল, দৈনিক মেঘনা বার্তার- মাজহারুল ইসলাম সৈকত, চাঁদপুর সংবাদ-এর নাছির আহমেদ সোহেল, দৈনিক চাঁদপুর দিগন্ত-এর সাইফুল ইসলাম আফনান এবং দ্যা ঢাকা নিউজ-এর প্রতিনিধি আক্তার আহমেদ খাঁনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।এ সময় “দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের” প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন- সাংবাদিকরা সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরে তেমনি জনগণের যে সমস্যা গুলো রয়েছে তা সরকারের নজরে আনার জন্য আমরা সংবাদ প্রকাশ করে থাকে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে অনুরোধ অগ্রযাত্রা প্রতিদিনের যে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা যেন দ্রুত প্রত্যাহার  করা হয়। এবং সুস্থ তদন্ত করে বিচার করা হয়। সাংবাদিকরা তাদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত