রোববার, ২৬ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

বাবা ডাক শুনার সৌভাগ্য হলো না প্রবাসীর! পুকুরে ডুবে প্রাণ হারাল ২ বছরের সন্তান

বাবা ডাক শুনার সৌভাগ্য হলো না প্রবাসীর! পুকুরে ডুবে প্রাণ হারাল ২ বছরের সন্তান
মৃত শিশু ছালমাম মাল

চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে ছালমান মাল (২) নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লামচরী গ্রামের ছিড়ু মালের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

​মৃত শিশু ছালমান মাল ওই বাড়ির প্রবাসী নূরনবী মাল ও হাসি বেগম দম্পতির একমাত্র সন্তান।

​পারিবারিক সূত্রে জানা যায়, হাসি বেগমের গর্ভে ছালমান থাকা অবস্থাতেই জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান বাবা নূরনবী মাল। এরপর কেটে গেছে দুটি বছর। সরাসরি নিজের কলিজার টুকরো ছেলেকে একনজর দেখার সৌভাগ্য হয়নি প্রবাসীর। অবশেষে ছেলেকে দেখার তীব্র আকুলতা নিয়ে রবিবার (২৬ জুলাই) তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেশে ফেরার ঠিক একদিন আগেই পরপারে চলে গেল ছোট্ট ছালমান। একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে শোকে পাথার হয়ে গেছেন পরিবারটির সদস্যরা।

​ঘটনার দিন সকালে বাড়ির লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ছালমান। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, শিশু মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : মৃত্যু শিশু চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৬ জুলাই ২০২৬


বাবা ডাক শুনার সৌভাগ্য হলো না প্রবাসীর! পুকুরে ডুবে প্রাণ হারাল ২ বছরের সন্তান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে ছালমান মাল (২) নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লামচরী গ্রামের ছিড়ু মালের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।​মৃত শিশু ছালমান মাল ওই বাড়ির প্রবাসী নূরনবী মাল ও হাসি বেগম দম্পতির একমাত্র সন্তান।​পারিবারিক সূত্রে জানা যায়, হাসি বেগমের গর্ভে ছালমান থাকা অবস্থাতেই জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান বাবা নূরনবী মাল। এরপর কেটে গেছে দুটি বছর। সরাসরি নিজের কলিজার টুকরো ছেলেকে একনজর দেখার সৌভাগ্য হয়নি প্রবাসীর। অবশেষে ছেলেকে দেখার তীব্র আকুলতা নিয়ে রবিবার (২৬ জুলাই) তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেশে ফেরার ঠিক একদিন আগেই পরপারে চলে গেল ছোট্ট ছালমান। একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে শোকে পাথার হয়ে গেছেন পরিবারটির সদস্যরা।​ঘটনার দিন সকালে বাড়ির লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু ছালমান। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।​এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, শিশু মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত