মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

গাড়ি থেকে নিজ হাতেই সরকারি স্টিকার খুললেন ইশরাক

গাড়ি থেকে নিজ হাতেই সরকারি স্টিকার খুললেন ইশরাক
ছবি: সংগ্রহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের গাড়ি থেকে সরকারি স্টিকার ও লোগো খুলে ফেলেছেন। পদত্যাগের ঘোষণা দিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেস ক্লাবের উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি নিজেই স্টিকারটি সরিয়ে নেন।

গণমাধ্যমকে ইশরাক হোসেন জানান, দল থেকে পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তেই পদত্যাগ করছেন। বিশেষ কিছু কারণে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশে একটি মাঠসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে মাদকাসক্ত ব্যক্তি ও মাদক বিক্রেতাদের ধাওয়া করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযানের সময়কার পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ভবনের ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে—এমন আশঙ্কার কথাও জানানো হয়েছিল। বিবৃতিতে দাবি করা হয়, সম্ভাব্য হামলা মোকাবিলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন।

এদিকে, রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন ওই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এরপর সোমবার সকালে তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। সেই ধারাবাহিকতায় দুপুরে সরকারি স্টিকার সরিয়ে পদত্যাগের ঘোষণা দিতে প্রেস ক্লাবের উদ্দেশে রওনা হন তিনি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


গাড়ি থেকে নিজ হাতেই সরকারি স্টিকার খুললেন ইশরাক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের গাড়ি থেকে সরকারি স্টিকার ও লোগো খুলে ফেলেছেন। পদত্যাগের ঘোষণা দিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রেস ক্লাবের উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি নিজেই স্টিকারটি সরিয়ে নেন।গণমাধ্যমকে ইশরাক হোসেন জানান, দল থেকে পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তেই পদত্যাগ করছেন। বিশেষ কিছু কারণে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশে একটি মাঠসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তাঁর সহযোগীরা। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে অস্ত্র হাতে মাদকাসক্ত ব্যক্তি ও মাদক বিক্রেতাদের ধাওয়া করতে দেখা যায়।ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে অভিযানের সময়কার পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়, ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্র থেকে নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। মাদক কারবারিরা ভবনের ছাদ থেকে আকস্মিক গুলি চালাতে পারে—এমন আশঙ্কার কথাও জানানো হয়েছিল। বিবৃতিতে দাবি করা হয়, সম্ভাব্য হামলা মোকাবিলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন।এদিকে, রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন ওই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।এরপর সোমবার সকালে তিনি নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। সেই ধারাবাহিকতায় দুপুরে সরকারি স্টিকার সরিয়ে পদত্যাগের ঘোষণা দিতে প্রেস ক্লাবের উদ্দেশে রওনা হন তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত