বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে বিজিবি সদস্যের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার

সিলেটে বিজিবি সদস্যের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার
নিহত বিজিবি সদস্য

সিলেটের জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

নিহত জামিল হাসান শিষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ঈশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিয়ন্ত্রণাধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁ'স দেন জামিল হাসান। সকালে বিষয়টি নজরে এলে ক্যাম্পে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় স্থানীয় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুল হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে উপস্থিত ছিলেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ম'রদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য ম'রদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপ'মৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

বিষয় : নিহত

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬


সিলেটে বিজিবি সদস্যের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সিলেটের জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝু'লন্ত ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।নিহত জামিল হাসান শিষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ঈশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিয়ন্ত্রণাধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁ'স দেন জামিল হাসান। সকালে বিষয়টি নজরে এলে ক্যাম্পে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।এ সময় স্থানীয় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুল হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে উপস্থিত ছিলেন।পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ ম'রদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য ম'রদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপ'মৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত