সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিতর্কের জেরে চাচাতো ভাইয়ের ছু,রি.কা,ঘা.তে এক যুবক খু/ন হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আ/ট/ক করেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নি.হ.ত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। আটক পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় উল্লাস করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে বা,গ,বি,ত,ণ্ডা হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ ছুরি দিয়ে আলমকে ছু,রি,কা,ঘা,ত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গু,রু,ত,র আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের তার নানাবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে হ/ত্যা/কা/ণ্ডে ব্যবহৃত ছু,রি উদ্ধার করা হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে