রোববার, ১৮ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে বিএনপি দুই নেতাকে দল থেকে বহিষ্কার

হাইমচরে বিএনপি দুই নেতাকে দল থেকে বহিষ্কার
সুলতান মাঝি ও নুরুল ইসলাম কবিরাজ| ছবিঃসংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলায় দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন— হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান মাঝি এবং ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম কবিরাজ।

১৭ অক্টোবর ২০২৬ তারিখে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক । 

বিষয় : বিএনপি বহিষ্কার চাঁদপুর বিএনপি নেতা চাঁদপুর ৩

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৮ অক্টোবর ২০২৬


হাইমচরে বিএনপি দুই নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচর উপজেলায় দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত নেতারা হলেন— হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান মাঝি এবং ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম কবিরাজ।১৭ অক্টোবর ২০২৬ তারিখে হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক । 

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত