শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে
ছবি: সংগ্রহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল ডাউনলোড করতে পারবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা এসব ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকবে।

এসএমএসে ফল জানার পদ্ধতি

মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে এবারের পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের অভিযোগ তুলে বিভিন্ন সময়ে আন্দোলনের ঘটনাও ঘটে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল ডাউনলোড করতে পারবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা এসব ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকবে।এসএমএসে ফল জানার পদ্ধতিমুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে এবারের পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের অভিযোগ তুলে বিভিন্ন সময়ে আন্দোলনের ঘটনাও ঘটে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত