কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আল-আমিন আদর্শ মহিলা মাদ্রাসা কেন্দ্রে হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কিন্ডারগার্টেন থেকে আগত চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।
এ সময় পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফাহাদ চাহমান।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাইমচর উপজেলার সাবেক উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন বাহার ও মাওলানা হাফিজুর রহমান সহ অনন্যরা।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রটি ছিল প্রাণবন্ত।
মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহিত করার এমন আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ দেখা যায়।
বিষয় : শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী চাঁদপুর

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে