শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানে,ময়লা পরিষ্কার করলেন সংসদ সদস্য

ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানে,ময়লা পরিষ্কার করলেন সংসদ সদস্য

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত  পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য  শেখ ফরিদ আহমেদ মানিক 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম,হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম,জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা

এ সময় সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিরা উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তাঁদের সঙ্গে বিডি ক্লিনের সদস্যরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন।

ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

বিষয় : চাঁদপুর অভিযান ডেঙ্গু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানে,ময়লা পরিষ্কার করলেন সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত  পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য  শেখ ফরিদ আহমেদ মানিক শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম,হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম,জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরাএ সময় সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিরা উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তাঁদের সঙ্গে বিডি ক্লিনের সদস্যরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন।ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত