সোমবার, ০৮ জুন ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে প্রতিবেশীর ঘুষিতে চা শ্রমিকের মৃত্যু

সিলেটে প্রতিবেশীর ঘুষিতে চা শ্রমিকের মৃত্যু
ছবি: সংগ্রহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে।নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন।

পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৮ জুন ২০২৬


সিলেটে প্রতিবেশীর ঘুষিতে চা শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে।নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন।পুলিশ জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত