চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোবারক হোসাইন।
সহকারি প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বিল্লাল হোসেন মিয়াজি, আল আমিন সোসাইটির সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, গভর্নিং বডির সদস্য এডভোকেট শাহজাহান খান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আসিফ ইকবাল, মানারাত ইউনিভারসিটির ডক্টর মহিউদ্দিন সরকার, কানাডিয়ান ইউনিভার্সিটির রুবাইয়া ইসলাম রুহি।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোর্শেদ আলম পাটোয়ারী, ছাত্রী ক্যাম্পাসের মানসুরা আক্তার।
কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাইমুল হাসান নিহাল, মারিয়া মাহজাবিন, মুশফিকুল আলম, আবির হাসান দেওয়ান।
অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন এডভোকেট তোফায়েল আহমেদ, মাহযুবা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও তুলে ধরা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিষয় : মেধাবী শিক্ষার্থী

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে