দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য নির্ধারণ অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।
শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়। সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম, অর্থাৎ এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা।
এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৭ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৮৬ টাকা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে