চাঁদপুরের হাইমচর উপজেলার মোঃ তামিম হাসান (২০) নামে এক তরুণের বাইক এক্সিডেন্টে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে মতলব উপজেলার মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম হাসান হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের বাসিন্দা মোঃ দুলাল বেগ এর ছেলে।
বন্ধু ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী,
শুক্রবার বিকেলে তামিম তার বন্ধু হাসিবসহ হাইমচর থেকে একটি বাইকে করে চাঁদপুরের একটি বাইক গ্রুপের মিটআপে যোগ দিতে বের হন। পরে তারা ঘুরতে যাওয়ার সময় মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছে পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।
এ সময় বাইকের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতে তার মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
স্বজনরা জানান, ঢাকায় নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
তামিমের আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলা শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ২০ বছর বয়সে তরুণ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে