রোববার, ৩০ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে চাঁদপুর ৩ আসনের এমপির মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে চাঁদপুর ৩ আসনের এমপির মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেন চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ

চাঁদপুর সদর উপজেলাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্য শেখ ফরিদ আহমেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য চায় খেলাধুলা সংস্কৃতি ও লেখাপড়া। সেই হিসেবে প্রত্যেক এলাকায় আমাদের পড়ালেখা খেলাধুলা সংস্কৃতি এগিয়ে নিতে হবে শিক্ষার্থীদের নিয়ে। আমাদের সরকার শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। শিক্ষকরা আপনারা ছাত্র ছাত্রীদের মধ্যে একটু সময় দেন। যত বেশি ছাত্র ছাত্রী তত বেশি শিক্ষক প্রয়োজন। যেই যেই স্কুলগুলো রেজাল্ট খারাপ করেছে, ভালো যেই স্কুলগুলো করেছে সেই স্কুলে খারাপকরা স্কুলে শিক্ষকদের পাঠানো যায় কিনা সেই ব্যাবস্থা করা হবে। শিক্ষকরা আপনারা যে জায়গায় যতটুকু সুযোগ সেই সুযোগগুলো আপনারা যথার্থ কাজে লাগান।

তিনি আরো বলেন, আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা থাকলে বিদ্যালয় রেজাল্টগুলো ভালো হবে। আমরা চাই সবাই মিলে ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার। যে সমাজ আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আপনারাই হচ্ছেন সে সমাজের কারিগর। শিক্ষকরা আপনারা চ্যালেঞ্জ নেন, আপনার একটু সময় ব্যয় করেন শিক্ষার্থীদের প্রতি।

তিনি বিদ্যালয় কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিরা মাসে বিদ্যালয় পড়াশোনা নিয়ে একবার মিটিং করবেন। অভিভাবকদের নিয়ে সন্তানদের বিষয় নিয়ে মিটিং করবেন। অভিভাবকরা মিটিংয়ে আসলে সন্তানদের পড়ালেখা ভালো হয়। স্কুলের সামনে যাদের জায়গা আছে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ব্যবস্থা করে দেন।

এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন শিক্ষক দয়া করে টিউশনি করবেন না। আপনারা বিদ্যালয়ের সময় দেন। ছাত্র ছাত্রীদের প্রতি খেয়াল রাখুন। শিক্ষকরা পর্যাপ্ত সময় দিবেন স্কুলগুলোতে। শিক্ষার ব্যাবস্থা উন্নয়নের জন্য, কাজ করবো। দয়া করে বদলির জন্য কেউ আমার কাছে যাবেন না। আমাদের ফোকাস থাকবে গ্রামের স্কুলগুলোতে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরাক্কাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম, শাহাতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজির আহম্মদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, পশ্চিম সকদী আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, চাঁদপুর লেডি প্রতিমি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা সরকার প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল মিশন, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা।

আলোচনা শেষে অনুষ্ঠানে আসা প্রত্যেক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধানদের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।

বিষয় : চাঁদপুর ৩

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ৩০ আগস্ট ২০২৬


শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে চাঁদপুর ৩ আসনের এমপির মতবিনিময় ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুর সদর উপজেলাধীন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।প্রধান অতিথির বক্তব্য শেখ ফরিদ আহমেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য চায় খেলাধুলা সংস্কৃতি ও লেখাপড়া। সেই হিসেবে প্রত্যেক এলাকায় আমাদের পড়ালেখা খেলাধুলা সংস্কৃতি এগিয়ে নিতে হবে শিক্ষার্থীদের নিয়ে। আমাদের সরকার শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। শিক্ষকরা আপনারা ছাত্র ছাত্রীদের মধ্যে একটু সময় দেন। যত বেশি ছাত্র ছাত্রী তত বেশি শিক্ষক প্রয়োজন। যেই যেই স্কুলগুলো রেজাল্ট খারাপ করেছে, ভালো যেই স্কুলগুলো করেছে সেই স্কুলে খারাপকরা স্কুলে শিক্ষকদের পাঠানো যায় কিনা সেই ব্যাবস্থা করা হবে। শিক্ষকরা আপনারা যে জায়গায় যতটুকু সুযোগ সেই সুযোগগুলো আপনারা যথার্থ কাজে লাগান।তিনি আরো বলেন, আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। প্রতিযোগিতা থাকলে বিদ্যালয় রেজাল্টগুলো ভালো হবে। আমরা চাই সবাই মিলে ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার। যে সমাজ আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আপনারাই হচ্ছেন সে সমাজের কারিগর। শিক্ষকরা আপনারা চ্যালেঞ্জ নেন, আপনার একটু সময় ব্যয় করেন শিক্ষার্থীদের প্রতি।তিনি বিদ্যালয় কমিটির সভাপতিদের উদ্দেশ্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিরা মাসে বিদ্যালয় পড়াশোনা নিয়ে একবার মিটিং করবেন। অভিভাবকদের নিয়ে সন্তানদের বিষয় নিয়ে মিটিং করবেন। অভিভাবকরা মিটিংয়ে আসলে সন্তানদের পড়ালেখা ভালো হয়। স্কুলের সামনে যাদের জায়গা আছে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ব্যবস্থা করে দেন।এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোন শিক্ষক দয়া করে টিউশনি করবেন না। আপনারা বিদ্যালয়ের সময় দেন। ছাত্র ছাত্রীদের প্রতি খেয়াল রাখুন। শিক্ষকরা পর্যাপ্ত সময় দিবেন স্কুলগুলোতে। শিক্ষার ব্যাবস্থা উন্নয়নের জন্য, কাজ করবো। দয়া করে বদলির জন্য কেউ আমার কাছে যাবেন না। আমাদের ফোকাস থাকবে গ্রামের স্কুলগুলোতে।চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, রামপুর আদর্শ আলিম মাদ্রাসার ম্যানেজিং মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, মহামায়া হানাপিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন রনি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকবুল হোসেন, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফরাক্কাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম, শাহাতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজির আহম্মদ, মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহমেদ, পশ্চিম সকদী আলিম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুকবুল আহমেদ, চাঁদপুর লেডি প্রতিমি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা সরকার প্রমুখ।পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফরাক্কাবাদ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কৃষ্ণ শীল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল মিশন, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝিসহ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানরা।আলোচনা শেষে অনুষ্ঠানে আসা প্রত্যেক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধানদের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত