ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার প্রায় পৌনে ৫টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়।
তারা জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী তেহরানে ইরানের সরকারের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। তাদের এই ঘোষণার কিছু মিনিটের মধ্যে ইরান থেকে দুই দফা মিসাইল ছোড়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন হামলায় খুব কম সংখ্যক মিসাইল ব্যবহার করা হয়েছে, যেগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

মতামত