মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

রাবিতে পাখি মেলা অনুষ্ঠিত

রাবিতে পাখি মেলা অনুষ্ঠিত
ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শনিবার পাখি মেলা অনুষ্ঠিত হয়। “পাখি দেখি-পাখি ভালবাসি-পাখি রক্ষা করি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে। রাবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগিতায় রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে। বার্ডশাহী ও ভ্যালেন্ট টেক লিমিটেড শীর্ষক দুটো প্রতিষ্ঠান এই মেলায় সহায়তা দেয়। 

দিনব্যাপী এই আয়োজনে ছিল পাখি দেখা প্রতিযোগিতা, পাখির চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাখির চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান ইত্যাদি।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলাম, বিভাগের প্রফেসর আমিনুজ্জামান মো. সালেহ রেজা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাবিতে পাখি মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শনিবার পাখি মেলা অনুষ্ঠিত হয়। “পাখি দেখি-পাখি ভালবাসি-পাখি রক্ষা করি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে। রাবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগিতায় রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে। বার্ডশাহী ও ভ্যালেন্ট টেক লিমিটেড শীর্ষক দুটো প্রতিষ্ঠান এই মেলায় সহায়তা দেয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল পাখি দেখা প্রতিযোগিতা, পাখির চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাখির চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান ইত্যাদি।উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলাম, বিভাগের প্রফেসর আমিনুজ্জামান মো. সালেহ রেজা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১২ সাল থেকে রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে আসছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
রাবিতে পাখি মেলা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x