মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এবার ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হচ্ছেন হাসিনাপুত্র জয়

এবার ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হচ্ছেন হাসিনাপুত্র জয়

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয় হয়। এ অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধ তদন্ত শেষ হয়েছে।

আসন্ন আন্দোলনের সময় ইন্টারনেট সেবা হঠাৎ করে বন্ধ করার অভিযোগ উঠেছে। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এছাড়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো ১৩ দিন বন্ধ ছিল, যা ৫ আগস্ট দুপুর থেকে পুনরায় স্বাভাবিক হয়।

এ ছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়াসহ সকল হত্যাকান্ডের পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে দুই মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


এবার ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হচ্ছেন হাসিনাপুত্র জয়

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয় হয়। এ অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধ তদন্ত শেষ হয়েছে।আসন্ন আন্দোলনের সময় ইন্টারনেট সেবা হঠাৎ করে বন্ধ করার অভিযোগ উঠেছে। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এছাড়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো ১৩ দিন বন্ধ ছিল, যা ৫ আগস্ট দুপুর থেকে পুনরায় স্বাভাবিক হয়।এ ছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়াসহ সকল হত্যাকান্ডের পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে।সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে দুই মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
এবার ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হচ্ছেন হাসিনাপুত্র জয়
0:00 0:00
1.0x