কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে মাদক নির্মুলের ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান। মাদক মুক্ত চান্দিনা গড়তে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টায় চান্দিনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।ওসি বলেন- স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে মাদক। মাদকের এই ভয়াবহ গ্রাস থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে আমি রাজনৈতিক দল বিবেচনা করবো না। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন তাদের নিয়ন্ত্রণে আমি সর্বাত্মক কাজ চালিয়ে যাবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন কুমার মন্ডল, এস.আই শিশির ঘোষ, চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী রাশেদ, চান্দিনা প্রেস ক্লাস সভাপতি কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও কুমিল্লার জমিন প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি ও বাংলার আলোড়ন প্রতিনিধি আবদুল বাতেন, সাবেক সভাপতি দৈনিক ডেসটিনি প্রতিনিধি টি.আর দিদার, নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, সদস্য দৈনিক সংগ্রাম ও সময়ের আলো প্রতিনিধি আবু সাঈদ, সদস্য দৈনিক মাতৃছায়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রভাতি বাংলাদেশ প্রতিনিধি কামরুল হাসান ভূইয়া প্রমুখ।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে