সোমবার, ২৪ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাংবাদিক সাইফুর সাগরের মামলা

মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাংবাদিক সাইফুর সাগরের মামলা
মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাইফুর সাগরের মামলা

ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর রহমান সাগর মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি মামলাটি করেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সম্পাদিত ও বিকৃত ভিডিও এবং অডিও ব্যবহার করে সাইফুর রহমান সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর রহমান সাগর।

এর আগে, "যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা" শিরোনামে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে মামলার অভিযোগের বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতে মামলাটির পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : মাস্তুল ফাউন্ডেশন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৪ আগস্ট ২০২৬


মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে সাংবাদিক সাইফুর সাগরের মামলা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image
ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর রহমান সাগর মাস্তুল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। গত বুধবার (১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি মামলাটি করেন।মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, মাস্তুল ফাউন্ডেশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সম্পাদিত ও বিকৃত ভিডিও এবং অডিও ব্যবহার করে সাইফুর রহমান সাগরকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করেছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।এ ঘটনায় আদালতের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়েছেন সাইফুর রহমান সাগর।এর আগে, "যাকাতের টাকায় সুদের কারবার, মাস্তুলের অভিনব প্রতারণা" শিরোনামে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।তবে এ বিষয়ে মামলার অভিযোগের বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতে মামলাটির পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত