মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক

জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বর্ষা নামে ঢাকা মহানগর মহিলা কলেজের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থী বর্ষার টিউটর ছিলেন জুবায়েদ। তাকে বাসায় গিয়ে পড়াতেন তিনি।

এদিন সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এই ঘটনা ঘটে। জুবায়েদ ওই বাসায় টিউশনি করতে গিয়েছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) রাতে আরমানিটোলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভিসি।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, যারা পালিয়ে গেছে তারাই হত্যাকারী। জুবায়েদ যেখানে টিউশনি পড়াতে যেত সেই পরিবারও জড়িত বলে অভিযোগ করেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেন ছাত্রদল সভাপতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বর্ষা নামে ঢাকা মহানগর মহিলা কলেজের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থী বর্ষার টিউটর ছিলেন জুবায়েদ। তাকে বাসায় গিয়ে পড়াতেন তিনি।এদিন সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জুবায়েদের টিউশনির বাসার সিঁড়িতে এই ঘটনা ঘটে। জুবায়েদ ওই বাসায় টিউশনি করতে গিয়েছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) রাতে আরমানিটোলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভিসি।ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, যারা পালিয়ে গেছে তারাই হত্যাকারী। জুবায়েদ যেখানে টিউশনি পড়াতে যেত সেই পরিবারও জড়িত বলে অভিযোগ করেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করার আলটিমেটাম দেন ছাত্রদল সভাপতি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
জবি শিক্ষার্থী খুন, নারী শিক্ষার্থী আটক
0:00 0:00
1.0x