মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা মারা গেছেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং এক বছর আগে তার মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয় তাকে। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে তার স্বামী তাজ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সানজিদার জ্বর আসতো, যেতো। কয়েকমাস যাবৎ ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকের আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

featured Image
ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা মারা গেছেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং এক বছর আগে তার মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।জানা যায়, তিনদিন আগ থেকে জ্বরে ভুগছিলেন সানজিদা। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয় তাকে। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।এ বিষয়ে তার স্বামী তাজ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সানজিদার জ্বর আসতো, যেতো। কয়েকমাস যাবৎ ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকের আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু
0:00 0:00
1.0x