ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনশেনস জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৫

মতামত