মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাককানইবি বিজনেস রিভিউ জার্নাল প্রকাশিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাককানইবি  বিজনেস রিভিউ জার্নাল প্রকাশিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো JKKNIU Business Review  ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশনা উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, এইচআরএম বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলামসহ জার্নালের সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ।

জার্নালটির সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ।

সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা,  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন,  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধাান ড. মো. আব্দুল মোমেন।

বহিস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।

উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধসম্বলিত প্রকাশিত
জার্নালটির মূল্য তিনশত টাকা আর বিদেশীদের জন্য ৫ ইউএস ডলার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাককানইবি বিজনেস রিভিউ জার্নাল প্রকাশিত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো JKKNIU Business Review  ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশনা উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, এইচআরএম বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলামসহ জার্নালের সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ।জার্নালটির সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহমেদ। সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা,  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন,  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধাান ড. মো. আব্দুল মোমেন। বহিস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন। উল্লেখ্য, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণেরও গবেষণা প্রবন্ধ মুদ্রিত হয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধসম্বলিত প্রকাশিত জার্নালটির মূল্য তিনশত টাকা আর বিদেশীদের জন্য ৫ ইউএস ডলার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাককানইবি বিজনেস রিভিউ জার্নাল প্রকাশিত
0:00 0:00
1.0x