জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বক্তৃতা ও প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে JKKNIU-SDC।
বাছাইপর্ব অতিক্রম করে ফাইনালে ৮ জন শিক্ষার্থী অংশ নেন এবং নিজেদের প্রস্তুত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন JKKNIU-SDC-এর ভাইস প্রেসিডেন্ট মো. সামিউল ইসলাম সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব তারিকুল ইসলাম জনি।
প্রতিযোগিতার মূল্যায়ন করেন বিচারকমণ্ডলী - জুনায়েদ কবির শিহাব (প্রতিষ্ঠাতা ও সিইও, এলাহি বিডি), মো. ইবনুল হায়দার নাকিব (হিউম্যান রিসোর্স প্রফেশনাল, উর্মি গ্রুপ) এবং মো. জাহিদুল হাসান (সহকারী অডিটর, ডিওলিটো)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে Best Leader, Dedicated Leader, Best Organizer, এবং Dedicated Organizer সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন ব্যবস্থাপনা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম আহমেদ রাহি। প্রথম রানার-আপ হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. হাসিবুল হক খান অর্ক, এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আশকা আলম।
সমগ্র অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উদ্দীপনা, সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস প্রকাশের এক অনন্য পরিবেশ বিরাজ করে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

মতামত