মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করেছেন। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ উদ্বোধন করেন। নবনির্মিত কলা ভবন, নতুন ওয়েবসাইট, নজরুল ভাস্কর্যের সংস্কার ও কেন্দ্রীয় মসজিদের আধুনিকায়ন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের রাস্তা-ঘাট, ড্রেনেজ, খেলার মাঠ, মেডিকেল সেন্টার, টিএসসি ভবন, ছাত্র-ছাত্রী হল ও ইন্সটিটিউট ভবনের নির্মাণকাজও দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ সংকট নিরসনে পিডিবির সহযোগিতায় ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

একাডেমিক খাতে সুষ্ঠুভাবে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের হাতে ওরিয়েন্টেশন প্রোগ্রামে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটকে নিয়ে তৃতীয় গবেষণা মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া আকিজ রিসোর্স এবং মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্যে বাংলা নববর্ষ, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, প্রয়াণ দিবস ও জাতীয় দিবসসমূহ পালন করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য।

শিক্ষার্থীদের সমস্যা সমাধানেও উদ্যোগী হয়েছেন তিনি। আহত ও অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার হস্তান্তর করেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলায় আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা আয়োজন এবং নজরুল স্টাডিজ বৃত্তি ও গবেষণা প্রকল্পে অর্থায়নও উল্লেখযোগ্য পদক্ষেপ।

দায়িত্ব পালনের এক বছর উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,“সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছি। বাজেট ঘাটতি থাকলেও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করেছেন। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন।দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ উদ্বোধন করেন। নবনির্মিত কলা ভবন, নতুন ওয়েবসাইট, নজরুল ভাস্কর্যের সংস্কার ও কেন্দ্রীয় মসজিদের আধুনিকায়ন সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের রাস্তা-ঘাট, ড্রেনেজ, খেলার মাঠ, মেডিকেল সেন্টার, টিএসসি ভবন, ছাত্র-ছাত্রী হল ও ইন্সটিটিউট ভবনের নির্মাণকাজও দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ সংকট নিরসনে পিডিবির সহযোগিতায় ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।একাডেমিক খাতে সুষ্ঠুভাবে জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের হাতে ওরিয়েন্টেশন প্রোগ্রামে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়ার মাধ্যমে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটকে নিয়ে তৃতীয় গবেষণা মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া আকিজ রিসোর্স এবং মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্যে বাংলা নববর্ষ, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, প্রয়াণ দিবস ও জাতীয় দিবসসমূহ পালন করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহিদ ইনতিশারুল হকের কবর জিয়ারত ও পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য।শিক্ষার্থীদের সমস্যা সমাধানেও উদ্যোগী হয়েছেন তিনি। আহত ও অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার হস্তান্তর করেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলায় আন্তঃবিভাগ ও আন্তঃঅনুষদ ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা আয়োজন এবং নজরুল স্টাডিজ বৃত্তি ও গবেষণা প্রকল্পে অর্থায়নও উল্লেখযোগ্য পদক্ষেপ। দায়িত্ব পালনের এক বছর উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,“সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছি। বাজেট ঘাটতি থাকলেও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সফলতার এক বছর
0:00 0:00
1.0x