জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত সামাজিক উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজের ৮ম আসর। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি, শিক্ষা ইত্যাদি সামাজিক সমস্যার সমাধান খুঁজতে অংশ নেয় এই প্রতিযোগিতায়, যা “নোবেল প্রাইজ ফর স্টুডেন্টস” নামে খ্যাত। বিজয়ী দলগুলো তাদের সমাধান বাস্তবায়নের জন্য পান ১ মিলিয়ন ডলার পুরস্কার।
দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেল, এ বছরের নজরুল বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহদাদীন নাজিয়াত আলভী।
নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলভী বলেন,
“বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই আমি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলাম। আজ একই প্রতিযোগিতার ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি আশা করি, দায়িত্ব যথাযথভাবে পালন করে একটি ভিন্নধর্মী ও মানসম্মত প্রতিযোগিতা উপহার দিতে পারব।”

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫

মতামত