জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে নতুন সদস্য ওরিয়েন্টেশন ও অনুপ্রেরণামূলক সেশন “Financial Inclusion: Engaging and Inspiring Youth in Banking”।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন—(১)জনাব জিয়াউর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস), প্রাইম ব্যাংক পিএলসি
(২)মিস শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ লাইয়াবিলিটি, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন
(৩)মি. এম এম মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং, কনজিউমার ও এসএমই ব্যাংকিং ডিভিশন
(৪)মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং
অতিথিরা ব্যাংকিং খাতে তরুণদের উদ্ভাবনী ভূমিকা, ক্যারিয়ার গড়ার কৌশল এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা এই সেশনের মাধ্যমে ব্যাংকিং সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও প্রাইম ব্যাংকের অগ্রগামী উদ্যোগ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি বাপ্পি বলেন, “এই আয়োজন তরুণদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পেরেছি।”
আয়োজনটি শুধুমাত্র একটি ওরিয়েন্টেশন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের তরুণদের ব্যাংকিং খাত ও পেশাগত উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

মতামত