মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে SDC ক্লাব কতৃর্ক “Let’s Talk 3.0” পাবলিক স্পিকিং প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে  SDC ক্লাব কতৃর্ক “Let’s Talk 3.0” পাবলিক স্পিকিং প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের জন্য আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর সেমিফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের JKKNIU-SDC।

সেমিফাইনালের উদ্বোধনী বক্তব্যে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফরিন সেলভী ক্লাবের সূচনা থেকে বর্তমান যাত্রাপথের গল্প তুলে ধরেন। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান জনাব তারিকুল ইসলাম জনি, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবদুল মোমেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাসুদুর রহমান এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক জনাব মুস্তাফিজুর রহমান। তারা প্রতিযোগীদের উপস্থাপনা মূল্যায়ন করেন এবং গঠনমূলক পরামর্শ দেন।

সবশেষে প্রতিযোগীদের প্রেজেন্টেশন শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রাবেয়া আক্তার উমি। এর মাধ্যমে সেমিফাইনাল পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ে SDC ক্লাব কতৃর্ক “Let’s Talk 3.0” পাবলিক স্পিকিং প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের জন্য আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”–এর সেমিফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের JKKNIU-SDC।সেমিফাইনালের উদ্বোধনী বক্তব্যে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিয়া আফরিন সেলভী ক্লাবের সূচনা থেকে বর্তমান যাত্রাপথের গল্প তুলে ধরেন। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান জনাব তারিকুল ইসলাম জনি, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবদুল মোমেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাসুদুর রহমান এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক জনাব মুস্তাফিজুর রহমান। তারা প্রতিযোগীদের উপস্থাপনা মূল্যায়ন করেন এবং গঠনমূলক পরামর্শ দেন। সবশেষে প্রতিযোগীদের প্রেজেন্টেশন শেষে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রাবেয়া আক্তার উমি। এর মাধ্যমে সেমিফাইনাল পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে SDC ক্লাব কতৃর্ক “Let’s Talk 3.0” পাবলিক স্পিকিং প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত
0:00 0:00
1.0x