মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশে আজ থেকে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা

দেশে আজ থেকে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা
পাওয়া যাবে যেসব সুবিধা

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, গুগল পে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করতে যাচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা।

দেশের মধ্যে প্রথমবারের মতো সিটি ব্যাংকই সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।

গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজ, দ্রুত এবং নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। পেমেন্টের জন্য আলাদা করে কার্ড বহন করার আর প্রয়োজন হবে না। ফোনটি ট্যাপ করলেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অর্থ প্রদান করা সম্ভব হবে।

এই সেবায় গুগল কোনো ফি নিচ্ছে না, ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে গুগল পে ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধাটি সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোনটি ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।

বিষয় : গুগল পে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


দেশে আজ থেকে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৫

featured Image
বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, গুগল পে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করতে যাচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড এবং ভিসা।দেশের মধ্যে প্রথমবারের মতো সিটি ব্যাংকই সরাসরি গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা এখন থেকে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে সহজ, দ্রুত এবং নিরাপদ উপায়ে লেনদেন করতে পারবেন। পেমেন্টের জন্য আলাদা করে কার্ড বহন করার আর প্রয়োজন হবে না। ফোনটি ট্যাপ করলেই দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনালে অর্থ প্রদান করা সম্ভব হবে।এই সেবায় গুগল কোনো ফি নিচ্ছে না, ফলে ব্যবহারকারীরা সম্পূর্ণ ফ্রি-তে গুগল পে ব্যবহার করতে পারবেন।প্রাথমিকভাবে এই সুবিধাটি সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য চালু হচ্ছে। সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে নিজেদের কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় স্মার্টফোনটি ট্যাপ করেই পেমেন্ট করা যাবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
দেশে আজ থেকে চালু হচ্ছে গুগল পে, পাওয়া যাবে যেসব সুবিধা
0:00 0:00
1.0x