শুক্রবার, ১৫ মে ২০২৬
The Dhaka News Bangla

থাকা-খাওয়া ফ্রি, বেতন দিয়ে ৭ বছর ধরে ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন রাজু আহমেদ

থাকা-খাওয়া ফ্রি, বেতন দিয়ে ৭ বছর ধরে ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন রাজু আহমেদ

ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এখন শুধু ব্যক্তিগত আয়ের মাধ্যম নয়, অনেক তরুণের জন্য এটি হয়ে উঠেছে কর্মসংস্থান ও আত্মনির্ভরতার নতুন পথ। আর সেই পথেই দীর্ঘ ৭ বছর ধরে তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছেন সিলেটের তরুণ উদ্যোক্তা রাজু আহমেদ।

ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং খাতে সফল এই উদ্যোক্তা শুধু নিজের ক্যারিয়ার গড়েই থেমে থাকেননি, বরং নতুনদের হাতে-কলমে কাজ শেখানোর জন্য গড়ে তুলেছেন তাঁর প্রতিষ্ঠান “Dreams IT Park”। যেখানে অনেক শিক্ষার্থীকে থাকা-খাওয়ার সুবিধা দেওয়ার পাশাপাশি বেতন দিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

রাজু আহমেদ জানান, অনেক তরুণ আগ্রহ থাকা সত্ত্বেও অর্থনৈতিক সমস্যার কারণে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ পান না। সেই চিন্তা থেকেই তিনি এমন উদ্যোগ নেন, যাতে কেউ শুধু টাকার অভাবে পিছিয়ে না থাকে।

গত ৭ বছরে তার প্রতিষ্ঠান এর মাধ্যমে ৫০০-এর বেশি তরুণ সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে দেশ-বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকে বর্তমানে নিজেরাই সফল ফ্রিল্যান্সার, আবার কেউ কেউ নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।

এছাড়া অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পেইড কোর্স সম্পন্ন করেছেন ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। দক্ষদের অনেককে আবার নিজ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবেও নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে Dreams IT Park-এ প্রায় ৫০ জন কর্মী কাজ করছেন।

উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকেই ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় রাজু আহমেদের। বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং ও SEO বিষয়ে দক্ষতা অর্জনের পর ২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক মার্কেটপ্লেস Fiverr-এ কাজ শুরু করেন তিনি। ছোট ছোট কাজ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে আন্তর্জাতিক ক্লায়েন্টদের আস্থা অর্জন করে নিজের অবস্থান তৈরি করেন।

বর্তমানে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং থেকে তাঁর মাসিক আয় প্রায় ৫ লাখ টাকা। ফ্রিল্যান্সিং ও তরুণদের কর্মসংস্থানে অবদানের জন্য তিনি পেয়েছেন বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মাননাও।

ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে রাজু আহমেদ বলেন,

এখন শুধু কাজ জানা যথেষ্ট না, সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখাও গুরুত্বপূর্ণ। AI, ডিজিটাল মার্কেটিং, অটোমেশন ও ব্র্যান্ডিংয়ের মতো স্কিল শিখতে পারলে নতুনরাও অনেক ভালো করতে পারবে।

তিনি আরও বলেন,

আমি চাই বাংলাদেশের তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ক্যারিয়ার নিজেরাই তৈরি করুক। একজন সফল হলে তার মাধ্যমে আরও অনেকের কর্মসংস্থান তৈরি হয়।

পরিশ্রম, ধৈর্য ও শেখার আগ্রহ থাকলে ফ্রিল্যান্সিং খাতে এখনও বড় সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন এই তরুণ উদ্যোক্তা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৫ মে ২০২৬


থাকা-খাওয়া ফ্রি, বেতন দিয়ে ৭ বছর ধরে ফ্রিল্যান্সিং শিখাচ্ছেন রাজু আহমেদ

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এখন শুধু ব্যক্তিগত আয়ের মাধ্যম নয়, অনেক তরুণের জন্য এটি হয়ে উঠেছে কর্মসংস্থান ও আত্মনির্ভরতার নতুন পথ। আর সেই পথেই দীর্ঘ ৭ বছর ধরে তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছেন সিলেটের তরুণ উদ্যোক্তা রাজু আহমেদ।ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং খাতে সফল এই উদ্যোক্তা শুধু নিজের ক্যারিয়ার গড়েই থেমে থাকেননি, বরং নতুনদের হাতে-কলমে কাজ শেখানোর জন্য গড়ে তুলেছেন তাঁর প্রতিষ্ঠান “Dreams IT Park”। যেখানে অনেক শিক্ষার্থীকে থাকা-খাওয়ার সুবিধা দেওয়ার পাশাপাশি বেতন দিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।রাজু আহমেদ জানান, অনেক তরুণ আগ্রহ থাকা সত্ত্বেও অর্থনৈতিক সমস্যার কারণে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ পান না। সেই চিন্তা থেকেই তিনি এমন উদ্যোগ নেন, যাতে কেউ শুধু টাকার অভাবে পিছিয়ে না থাকে।গত ৭ বছরে তার প্রতিষ্ঠান এর মাধ্যমে ৫০০-এর বেশি তরুণ সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখে দেশ-বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকে বর্তমানে নিজেরাই সফল ফ্রিল্যান্সার, আবার কেউ কেউ নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।এছাড়া অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পেইড কোর্স সম্পন্ন করেছেন ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। দক্ষদের অনেককে আবার নিজ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবেও নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে Dreams IT Park-এ প্রায় ৫০ জন কর্মী কাজ করছেন।উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকেই ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় রাজু আহমেদের। বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং ও SEO বিষয়ে দক্ষতা অর্জনের পর ২০১৭ সালের শেষ দিকে আন্তর্জাতিক মার্কেটপ্লেস Fiverr-এ কাজ শুরু করেন তিনি। ছোট ছোট কাজ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে আন্তর্জাতিক ক্লায়েন্টদের আস্থা অর্জন করে নিজের অবস্থান তৈরি করেন।বর্তমানে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং থেকে তাঁর মাসিক আয় প্রায় ৫ লাখ টাকা। ফ্রিল্যান্সিং ও তরুণদের কর্মসংস্থানে অবদানের জন্য তিনি পেয়েছেন বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মাননাও।ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে রাজু আহমেদ বলেন,এখন শুধু কাজ জানা যথেষ্ট না, সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখাও গুরুত্বপূর্ণ। AI, ডিজিটাল মার্কেটিং, অটোমেশন ও ব্র্যান্ডিংয়ের মতো স্কিল শিখতে পারলে নতুনরাও অনেক ভালো করতে পারবে।তিনি আরও বলেন,আমি চাই বাংলাদেশের তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের ক্যারিয়ার নিজেরাই তৈরি করুক। একজন সফল হলে তার মাধ্যমে আরও অনেকের কর্মসংস্থান তৈরি হয়।পরিশ্রম, ধৈর্য ও শেখার আগ্রহ থাকলে ফ্রিল্যান্সিং খাতে এখনও বড় সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন এই তরুণ উদ্যোক্তা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত