মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী
আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তাকে (তারেক রহমান) ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গত ১৬ বছরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই এখনও গুম হয়ে আছেন। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রেহাই পাননি। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল অত্যন্ত ভয়াবহ।

বিষয় : রিজভী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৫

featured Image
বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।রিজভী বলেন, শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তাকে (তারেক রহমান) ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গত ১৬ বছরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই এখনও গুম হয়ে আছেন। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রেহাই পাননি। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল অত্যন্ত ভয়াবহ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী
0:00 0:00
1.0x