বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।রিজভী বলেন, শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তাকে (তারেক রহমান) ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গত ১৬ বছরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই এখনও গুম হয়ে আছেন। নেতাকর্মীরা মামলা ও গ্রেফতার থেকে রেহাই পাননি। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল অত্যন্ত ভয়াবহ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।