মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ

ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও উল্লেখ করেছেন যে, যদি যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারে, তবে তা খুবই ইতিবাচক হবে এবং ফ্রান্স এই উদ্যোগকে সমর্থন করবে।


বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। 


জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন।


তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি। ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন।


এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।


তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।আমি মনে করি, যত দ্রুত সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং দুই দেশের জ্বালানি, প্রশাসনিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন।


এটি অত্যন্ত জরুরি এবং কোনোভাবেই বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করা উচিত নয়। যারা মনে করেন, নিজেদের দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমা ফেলা জরুরি— তারা ভুল ধারণায় আছেন।


গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।


অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক।


সূত্র : এএফপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫

featured Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও উল্লেখ করেছেন যে, যদি যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে পারে, তবে তা খুবই ইতিবাচক হবে এবং ফ্রান্স এই উদ্যোগকে সমর্থন করবে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি ৭-এর সম্মেলন শুরু হয়েছে কানাডার অ্যালবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে। জোটের অন্যতম সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সম্মেলনে গিয়েছিলেন।তবে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি। ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব তিনি (ডোনাল্ড ট্রাম্প) উভয়পক্ষকে (ইরান এবং ইসরায়েল) দিয়েছেন।এমন একটি প্রস্তাব, যেখানে অবশ্যই উভয়পক্ষ আলোচনা ও মতবিনিময় করতে পারবে, যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তর আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কী প্রতিক্রিয়া জানায়।তবে আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয়, সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে।আমি মনে করি, যত দ্রুত সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং দুই দেশের জ্বালানি, প্রশাসনিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলা বন্ধ করা প্রয়োজন।এটি অত্যন্ত জরুরি এবং কোনোভাবেই বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করা উচিত নয়। যারা মনে করেন, নিজেদের দেশের নিরাপত্তার জন্য অন্য দেশে বোমা ফেলা জরুরি— তারা ভুল ধারণায় আছেন।গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।অতর্কিত এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। সেই হামলায় গত চার দিনে ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ৫ শতাধিক। সূত্র : এএফপি

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন: ম্যাক্রোঁ
0:00 0:00
1.0x