মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত
নিহত অপু, সাইফুল ও আশিক

নরসিংদীর শিবপুরে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিন বন্ধু প্রাণ হারিয়েছেন।


সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে রয়েছেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) এবং বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।


এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 


এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়। নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। তারা খেলার সামগ্রি কিনে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।


শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

বিষয় : নিহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৫

featured Image
নরসিংদীর শিবপুরে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) এবং বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু নরসিংদী শহরে খেলার সামগ্রী কেনার জন্য এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় তিনজনই দুমড়েমুচড়ে যাওয়া ওই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে অপু মিয়ারও মৃত্যু হয়। নিহতদের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। তারা খেলার সামগ্রি কিনে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবার বিনাময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নরসিংদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত
0:00 0:00
1.0x