সোমবার, ১০ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ শিক্ষার্থী আহত

সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ শিক্ষার্থী আহত
সড়ক দুর্ঘটনায় আহত পায়ে ব্যান্ডেজসহ চিকিৎসাধীন আহিল হোসেন (৬)

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী আহিল হোসেন (৬) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার দুই পায়ে ভাঙা শনাক্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহিলের পরিবারের সদস্যরা জানান, বিকেলে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনোদনের জন্য গাছতলা এলাকার একটি রেস্টুরেন্টে নেওয়া হয়। সেখানে খাবার শেষে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল আহিলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে আহিলের দুই পায়ে ভাঙা রয়েছে বলে জানান।

জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে আহিলকে ঢাকায় নিয়ে যান।

আহিল হোসেন চাঁদপুর শহরের বটতলা পালপাড়া এলাকার প্রবাসী মঞ্জিল হোসেনের একমাত্র ছেলে। সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আহিলের বাবা মঞ্জিল হোসেন তার একমাত্র সন্তানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

বিষয় : শিশু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১০ আগস্ট ২০২৬


সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ শিক্ষার্থী আহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী আহিল হোসেন (৬) গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার দুই পায়ে ভাঙা শনাক্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহিলের পরিবারের সদস্যরা জানান, বিকেলে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনোদনের জন্য গাছতলা এলাকার একটি রেস্টুরেন্টে নেওয়া হয়। সেখানে খাবার শেষে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল আহিলকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে আহিলের দুই পায়ে ভাঙা রয়েছে বলে জানান।জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে আহিলকে ঢাকায় নিয়ে যান।আহিল হোসেন চাঁদপুর শহরের বটতলা পালপাড়া এলাকার প্রবাসী মঞ্জিল হোসেনের একমাত্র ছেলে। সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।আহিলের বাবা মঞ্জিল হোসেন তার একমাত্র সন্তানের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত