মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস

ক্যাম্পাস

বিজ্ঞান শিক্ষার ইসলামীকরণে গুরুত্বারোপ দারুননাজাতে

বিজ্ঞান শিক্ষার ইসলামীকরণে গুরুত্বারোপ দারুননাজাতে
ছবি- সংগৃহীত

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম আবুবকর সিদ্দীক বলেছেন, “আধুনিক বিজ্ঞান শিক্ষাকে আদর্শিক ও ইসলামী মূল্যবোধসম্মত করতে হবে।”

শুক্রবার সকালে দারুননাজাত একাডেমির দ্বিতীয় ইবনে সিনা বিজ্ঞান মেলা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “দারুননাজাতের খুদে শিক্ষার্থীরা যেসব বিজ্ঞানপ্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করেছে, তা সত্যিই বিস্ময়কর। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অটোনোমাস অবস্ট্যাকল এভোইডেন্স রোবট কার তৈরি করেছে, যা দেখে আমরা অভিভূত। আমাদের সময় বিজ্ঞান কী, তা-ই জানতাম না। অথচ মুসলিম বিজ্ঞানীরা অতীতে বিশ্বকে অসংখ্য আবিষ্কার উপহার দিয়েছেন, যা মানব সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছে। এই ধারা ফিরিয়ে আনতেই বিজ্ঞান চর্চায় ইসলামীকরণের প্রয়োজন।”


বিশেষ অতিথি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, “বিজ্ঞানের গোড়ার পথিকৃৎ ছিলেন মুসলিম মনীষীরা। ইবনে সিনা, আল-কিন্দি, আল রাজি, আল-ফারাবি, আল বেরুনি, ইমাম গাজ্জালির মতো মনীষীদের লেখা গ্রন্থ ইউরোপীয় ভাষায় অনূদিত হলেও, লেখকদের মুসলিম পরিচয় আড়াল হয়ে গেছে। মুসলিম সংস্কৃতি ও চিন্তাধারাই আধুনিক বিজ্ঞানের ভিত্তি নির্মাণ করেছে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার আব্দুল্লাহ যোবায়ের এবং দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম।


বিজ্ঞান মেলায় উপস্থাপিত কয়েকটি প্রজেক্ট হলো: অটোনোমাস অবস্ট্যাকল এভোইডেন্স রোবট কার— এমন একটি রোবট গাড়ি যা সেন্সরের সাহায্যে চলতে পারে এবং সামনে বাধা এলে তা এড়িয়ে চলতে পারে। এটি দেখায় কীভাবে যন্ত্র নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে।


স্মার্ট এসি সার্কিট মডেল— এ প্রজেক্ট দেখায় কীভাবে বৈদ্যুতিক সার্কিট দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করা যায়। এটি আমাদের ঘরোয়া অটোমেশন এবং শক্তি সাশ্রয়ের ধারণা শেখায়।


স্যাটেলাইট যোগাযোগ মডেল— একটি মডেল যা ব্যাখ্যা করে কীভাবে স্যাটেলাইট আমাদের টেলিভিশন, ইন্টারনেট, নেভিগেশন এবং যোগাযোগে সহায়তা করে সারা পৃথিবীজুড়ে সংযোগ স্থাপন করতে।


হৃদযন্ত্রের কার্যপ্রণালীর মডেল— একটি চলমান মডেল যা দেখায় কীভাবে মানব হৃদয় রক্ত সারা শরীরে পাম্প করে। এটি আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে।


ল্যান্ডস্কেপ গার্ডেনিং মডেল— একটি সৃজনশীল প্রদর্শনী যা দেখায় কীভাবে সৌন্দর্য ও পরিবেশের জন্য বাগান ডিজাইন করা হয়। এটি প্রকৃতি ও টেকসই জীবনের শিক্ষা দেয়।

বিষয় : তারুণ্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বিজ্ঞান শিক্ষার ইসলামীকরণে গুরুত্বারোপ দারুননাজাতে

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৫

featured Image
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম আবুবকর সিদ্দীক বলেছেন, “আধুনিক বিজ্ঞান শিক্ষাকে আদর্শিক ও ইসলামী মূল্যবোধসম্মত করতে হবে।” শুক্রবার সকালে দারুননাজাত একাডেমির দ্বিতীয় ইবনে সিনা বিজ্ঞান মেলা, হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দারুননাজাতের খুদে শিক্ষার্থীরা যেসব বিজ্ঞানপ্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করেছে, তা সত্যিই বিস্ময়কর। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অটোনোমাস অবস্ট্যাকল এভোইডেন্স রোবট কার তৈরি করেছে, যা দেখে আমরা অভিভূত। আমাদের সময় বিজ্ঞান কী, তা-ই জানতাম না। অথচ মুসলিম বিজ্ঞানীরা অতীতে বিশ্বকে অসংখ্য আবিষ্কার উপহার দিয়েছেন, যা মানব সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছে। এই ধারা ফিরিয়ে আনতেই বিজ্ঞান চর্চায় ইসলামীকরণের প্রয়োজন।” বিশেষ অতিথি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, “বিজ্ঞানের গোড়ার পথিকৃৎ ছিলেন মুসলিম মনীষীরা। ইবনে সিনা, আল-কিন্দি, আল রাজি, আল-ফারাবি, আল বেরুনি, ইমাম গাজ্জালির মতো মনীষীদের লেখা গ্রন্থ ইউরোপীয় ভাষায় অনূদিত হলেও, লেখকদের মুসলিম পরিচয় আড়াল হয়ে গেছে। মুসলিম সংস্কৃতি ও চিন্তাধারাই আধুনিক বিজ্ঞানের ভিত্তি নির্মাণ করেছে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার আব্দুল্লাহ যোবায়ের এবং দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম। বিজ্ঞান মেলায় উপস্থাপিত কয়েকটি প্রজেক্ট হলো: অটোনোমাস অবস্ট্যাকল এভোইডেন্স রোবট কার— এমন একটি রোবট গাড়ি যা সেন্সরের সাহায্যে চলতে পারে এবং সামনে বাধা এলে তা এড়িয়ে চলতে পারে। এটি দেখায় কীভাবে যন্ত্র নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। স্মার্ট এসি সার্কিট মডেল— এ প্রজেক্ট দেখায় কীভাবে বৈদ্যুতিক সার্কিট দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করা যায়। এটি আমাদের ঘরোয়া অটোমেশন এবং শক্তি সাশ্রয়ের ধারণা শেখায়। স্যাটেলাইট যোগাযোগ মডেল— একটি মডেল যা ব্যাখ্যা করে কীভাবে স্যাটেলাইট আমাদের টেলিভিশন, ইন্টারনেট, নেভিগেশন এবং যোগাযোগে সহায়তা করে সারা পৃথিবীজুড়ে সংযোগ স্থাপন করতে। হৃদযন্ত্রের কার্যপ্রণালীর মডেল— একটি চলমান মডেল যা দেখায় কীভাবে মানব হৃদয় রক্ত সারা শরীরে পাম্প করে। এটি আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বোঝাতে সাহায্য করে। ল্যান্ডস্কেপ গার্ডেনিং মডেল— একটি সৃজনশীল প্রদর্শনী যা দেখায় কীভাবে সৌন্দর্য ও পরিবেশের জন্য বাগান ডিজাইন করা হয়। এটি প্রকৃতি ও টেকসই জীবনের শিক্ষা দেয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বিজ্ঞান শিক্ষার ইসলামীকরণে গুরুত্বারোপ দারুননাজাতে
0:00 0:00
1.0x